
আটককৃতরা হলো, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দিকচাল গ্রামে আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন (২৬) ও বলাখাল বকলবাড়ী গ্রামের আবুল কালালের ছেলে শুকুর শেখ (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে আজ মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামার চর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ২টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল