
আওয়াজ অনলাইন: দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো নাক গলানো উচিত নয়। আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান করবো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসায় না। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। তাই পৃথিবীর অন্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলা দেশেও সেভাবে হবে। শেখ হাসিনা সরকার তখন রুটিন দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশন কর্তৃপক্ষ পূর্ণ ভূমিকা পালন করবে।
তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় কাদের বলেন, এটা কাজের পুরস্কার। দায়িত্ব আরও বেড়ে গেছে।
এসময় দায়িত্ব পালনে দলের নেতাকর্মী ও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশে আজ অনেক উন্নয়ন চোখে পড়ে কিন্তু বিএনপির চোখে পড়ে না। তারা স্বাধীনতা বিরোধী । তাদের চোখ থাকে পাকিস্তানে এমন মন্তব্যও করেন আওয়ামী লীগের এই বলিষ্ঠ রাজনীতিবিদ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা