হোম » সারাদেশ » সরকার ন্যায়-বিচারের সব করেছে

সরকার ন্যায়-বিচারের সব করেছে

আওয়াজ অনলাইন: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্টিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার করতে সরকার বদ্ধপরিকর। ন্যায়বিচারের জন্য সরকার সব করেছে; ভবিষ্যতেও করে যাবে। 

সমাজের সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে আমরা সক্ষম হয়েছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি।”

বিচারকদের সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বিচারকরা রায় দিয়ে বাড়ি ফেরার সময় নানাভাবে আক্রমণের শিকার হতে পারেন। সেজন্য আমরা বিচারকদের নিরাপত্তা জোরদার করার নানা পদক্ষেপ গ্রহণ করেছি। এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বিচারকরাও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি ঝালকাাঠি ও গাজীপুরে বিচারকের ওপর হামলার কথা উল্লেখ করেন।

এই দেশের প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতকরণ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি বলে প্রধানমন্ত্রি আরও বলেন। এই দেশকে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে দেওয়া যাবে না বলে তিনি তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানান।

সূত্রঃ  একুশে টেলিভিশন

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!