হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ 

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলা সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল রোববার (২৫ ডিসেম্বর )  ঠাকুরগাঁও প্রেসক্লাব  হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সদস্যদের মঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সংগঠনের সভাপতি সম্ভু বর্মন, সাধারণ সম্পাদক মোঃ হাবিব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় প্রায় ৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!