
মির্জাগঞ্জ উপজেলা : এ্যাডভোকেট আফজাল হোসেন পুনরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা।
গতকাল রবিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান ও সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দারের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো.হাবিব মৃধা,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.নিজাম হাওলাদার,সাধারণ সম্পাদক মো.ফারুক খান,মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান বাহাদুরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২