
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল রোববার (২৫ ডিসেম্বর ) ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সদস্যদের মঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সংগঠনের সভাপতি সম্ভু বর্মন, সাধারণ সম্পাদক মোঃ হাবিব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় প্রায় ৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২