
আওয়াজ অনলাইন: নবগঠিত আওয়ামী লীগের কমিটিতে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
এবিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও অনেক বেড়ে গেলো।
আজ রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট ও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রেখা হয়েছে।
বিএনপিকে মোকাবেলা করা এবং ভবিষ্যতের চ্যালেন্ঞ্জ মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা অভিজ্ঞদের কমিটিতে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ দিয়ে আওয়ামী কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করে বক্তব্য শেষ করেন।
সূত্রঃ আরটিভি

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ