হোম » সারাদেশ » ক্ষমতা ও সম্পদের লোভে আজকের বিশ্ব : পোপ

ক্ষমতা ও সম্পদের লোভে আজকের বিশ্ব : পোপ

আওয়াজ অনলাইন: বর্তমানে এক সম্রাজ্যবাদী শাসন ব্যবস্থার কায়েম চলছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আর জাতিগতভাবে ঐক্যবদ্ধ নেই। পরস্পরের মধ্যে হানাহানি, যুদ্ধ-বিদ্রোহ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। নিজেরাই নিজেদেরকে হত্যা করছে। কারণ হিসেবে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মানুষের অতিরিক্ত পাওয়ার লোভকে দায়ী করেছেন। ইউক্রেন যুদ্ধের ইংগিত দিয়ে তিনি এ কথা বলেছেন।

গতকাল শনিবার ভ্যাটিকানে এক প্রার্থনা সভায় পোপ বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

পোপ ফ্রান্সিস বলেন, ‘যখন প্রাণীদেরও তাদের খোয়াড়ে খাবার দেওয়া হচ্ছে, সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী আর পুরুষেরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।’

গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, রাশিয়া-ইউক্রেনর যুদ্ধে তৃতীয় পক্ষের উসকানি রয়েছে।

ভবিষ্যতে বিশ্ব যাতে আর কোনো যুদ্ধ না দেখতে পায় এবং বিশ্ব নেতারা সাধারণ মানুষের কথা চিন্তা করে সেই বিষয়ে জোর অনুরোধ করেন পোপ।

সূত্রঃ এনটিভি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!