হোম » সারাদেশ » সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কন্যাণে বিশেষ দোয়া কামনা করা হয়।
জেলা তাবলীগ জামায়াত (নিজাম উদ্দিন অনুসারীদের) আয়োজনে তিন দিনব্যাপী এ ইজতেমায় প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেন। bরবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট তীরে প্রায় ৫০ বিঘা জমির উপর এ ইজতেমার আয়োজনের শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার থেকে এই ইজতেমা শুরু হয়।

তাবলিগ জামায়াতের সিরাজগঞ্জ জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, আখেরি মোনাজাতে সিরাজগঞ্জবাসী সহ দেশের সকল ধর্মপ্রাণ মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে প্রায় ৫০ বিঘা জমির উপরে এ ইজতেমার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা আঞ্চলিক ইজতেমায় মালেশিয়া ও ভারত থেকে একদল ধর্মপ্রাণ মুসলমান ইজতেমায় যোগ দেন। এছাড়াও রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!