হোম » সারাদেশ » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: আওয়ামী লীগের নতুন কমিটি গতকাল ঘোষিত হয়েছে। দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা ও দেশরত্ন শেখ হাসিনা। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। 

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান তিনি।

এছাড়া  সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের বলেন

তিনি জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে এবারের কমিটিতে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

সূত্রঃ একাত্তর টেলিভিশন

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!