
আওয়াজ অনলাইন: আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপি সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা ১০ ডিসেম্বর পারেনি। ৩০ ডিসেম্বর ঘোড়ার ডিম পাড়বে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান হাওয়া ভবনের যুবরাজ। মুচলেকা দিয়ে চলে গেছে। আর কোনো দিন রাজনীতি করবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগণিত কর্মী বাহিনী। সারাদেশ থেকে শীতের ভোরে চলেছে দলকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমাদের নেত্রী শেখ হাসিনার কথা শুনতে। কে এই শেষ হাসিনা? যিনি সব হারিয়ে জীবনের জয়গান গান। ধ্বংসের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির জয়গান গান।
তিনি বলেন, সারাদেশে করোনার মধ্যেও সম্মেলন হয়েছে। আমাদের অঙ্গীকার আমরা মানুষের পাশে থাকবো। জনগণের প্রতি ভালোবাসা আমার জীবন ও রাজনীতিকে বৈশিষ্ট্যময় করেছে।
সূত্রঃ একাত্তর টেলিভিশন

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন