
আজ বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, আফগান নারী ও মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তালেবান সরকার। একটি দেশ যদি তার জনসংখ্যার অর্ধেককে অবদান রাখার সুযোগ না দেয়, তবে সফল হতে পারবে না। কোনো দেশই পারে না তা।
পশ্চিমাদের সহায়তায় চলা বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। গত বছর তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটিকে সহায়তা বন্ধ করে দিয়েছে অনেক দেশ।
গত বছর পশ্চিমা সমর্থিত আশরাফ ঘাণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে তালেবান। তখন থেকেই নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে তারা।
একই বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আলাদা শ্রেণিকক্ষে বসার নিয়ম চালু করে। এমনকি পশু চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি এবং সাংবাদিকতায় অধ্যয়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ