
বদলগাছী: নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহ ও ঋণের দায়ে একই সঙ্গে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই বোনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার দেউলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার আধাইপুর ইউপির জগন্নাথপুর গ্রামের প্রবাসী মিলন হোসেন ও তার পুত্র মোমিন চাকুরী নিয়ে বিদেশ যায়। পরবর্তীতে মিলন হোসেন তার ভায়রা দেউলিয়া গ্রামের আফজাল হোসেনের পুত্র মানিককে বিদেশ নিয়ে যায়। দুটি পরিবারের মধ্যে প্রচুর দায় দেনা হয়ে পড়ে।
এ নিয়ে দুটি পরিবারের মধ্যে সৃষ্টি হয় পারিবারিক কলহ বিবাদ। দুই বোনের মধ্যে মিলনের স্ত্রী শিখা বেগম (৪৪) ছোট ও আফজাল হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৪৮) বড় বোন। দুই বোনের মধ্যে আর্থিক টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
এর এক পর্যায়ে মঙ্গলবার বিকালে দু-বোন একই সঙ্গে গ্যাসের বিষাক্ত ট্যাবলেট খেয়ে বিলকিসের বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে বিলকিস বেগমর মৃত্যু ঘটে। আর শিখা বেগমকে অসুস্থ অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায় দুই বোনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বদলগাছী থানার এস আই আব্দুল আজিজসহ ওসি তদন্ত রায়হান হোসেন বলেন খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। দেনা পাওনা নিয়ে পারিবারিক কলহের জেরধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক