হোম » সারাদেশ » নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহিত

নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহিত

আওয়াজ অনলাইন: মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দি মুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজুলেশন গৃহিত হয়। নিরাপত্তা পরিষদে এই প্রথম মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহিত হলো।

আজ বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবনা হয়। প্রস্তাবনার বিপক্ষে কোনো সদস্য ভেটো দেয়নি। রেজুলেশনটি ১২-০ ভোটে অনুমোদিত হয়।  তবে চীন, ভারত, রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত হয় ছিলো।

এদিকে ফ্রান্স, গ্যাবন, নরওয়ে, মেক্সিকো; সংযুক্ত আরব আমিরাত তাদের বক্তব্যে রেজুলেশন রোহিঙ্গা সংকটের বিষয়টি অন্তর্ভুক্তির প্রশংসা করে সমস্যার সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো দাবি জানায়।

রেজুলেশনটি উপস্থাপন করে যুক্তরাজ্য। রাশিয়া-ইউক্রেন সংকটসহ অন্যান্য বৈশ্বিক প্রেক্ষাপটে রেজুলেশনটি রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের কাছে গভীর দৃষ্টি পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে মিয়ানমার কর্তৃপক্ষের নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে প্রায় নয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। তবে এই সংখ্যা বর্তমানে প্রায় ১৩ লাখের বেশি বলে জানা যায়। বাংলাদেশ সরকার তাদের সেই সময়ের দুর্দিনে পাশে দাঁড়ায়। আশ্রয়ও দেয়।

বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়ার জন্য ও তাদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ বিনির্মান করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক এই রেজুলেশনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানের সুযোগ তৈরী হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

এই রেজুলেশনটিতে বাংলাদেশ সরকারের ভয়সী প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে বাংলাদেশ; সেই সাথে মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানানোর কথা তুলে ধরা হয়।

আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহের ২০২১ সালে গুহিত পাঁচ দফা ঐক্যমত্যের দ্রুত ও পুর্ণবাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব ও মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে ২০২৩ সালের মার্চের মধ্যে নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রেজুলেশনটির পেন হোল্ডার জাতিসংঘের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাজ্য। তিনমাস ধরে রেজুলেশনটির নেগোশিয়েশন শেষে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!