
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের সাতানা গ্রামে গাক জোনাল অফিসের আয়োজেন বুধবার আত্মহত্যা, বাল্যবিবাহ ও মাদক বিরোধী বিষয়ে সচেতনামূলক সভা গাক জোনাল ম্যানেজার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সচেতনামূলক সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, এসআই তাজুল ইসলাম, কৃষকলীগ নেত্রী ফাইমা আক্তার, হানজেলার রহমান রানা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, রশিদুর রহমান রানা, কামরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২