
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এসডিএফের মাধ্যমে সহায় সম্বলহীন অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
পাটগ্রাম অডিটোরিয়াম হলরুমে গত মঙ্গলবার উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এসডিএফের আঞ্চলিক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও নাজমুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু পূর্ণ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু প্রমুখ।
পাটগ্রাম উপজেলার ১৫১ জনের মাঝে ১৩ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রতি নারী ৯ হাজার টাকা করে পেয়েছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক