
এ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সালিশী বৈঠক বসে। আমার বড় ভাই তারা সরকার রুবেলের পক্ষ নিয়ে কথা বলেন। সালিশী বৈঠক শেষে সন্ধ্যায় আমার বড় ভাই তারা সরকার আমার স্ত্রী পারভীন বেগমের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে বড় ভাই আমার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে ভাসুর তারা সরকারকে পুলিশে সপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২