
রায়হান আলীঃ সোমবার মধ্যরাতে দুঃস্থ রোগী ও ছিন্নমূল মানুষের মধ্যে উল্লাপাড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এসব কম্বল উল্লাপাড়া ৫০ শয্যা ও ৩০ শয্যা হাসপাতাল এবং উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ভাসমান নারী পুরুষদের মধ্যে বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২