
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলা বাউলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারে বাংলা বাউল নওগাঁর সভাপতি জাহিদুল হক মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অণুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ আব্দুল মালেক। বাংলা বাউলের উদেষ্ঠা ও সাংবাদিক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মানবাধীকার কর্মী রোটারিয়ান চন্দন দেব, বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মান্দা কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ। পরে বাংলা বাউল নওগাঁর স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঙ্গ বাউল গানের অনুষ্ঠান হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী