
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় এতিম ও হাফিজিয়া মাদ্রাসার শিশুদের নিয়ে ৭২তম জন্মদিন পালন করলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, পরিবারের সকল সদস্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার বড়খাতার নিজ বাসভবনে দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত পাটোয়ারী, যুবলীগ নেতা আহসান হাবীব লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রশিদা বেগম, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন সুলতানা সাথী , জেলা পরিষদ সাবেক সদস্য মর্জিনা প্রমুখ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা