
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রচারকালে পাল্টাপাল্টি হামলায় নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রতিদ্বন্ধী ২ প্রার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৯ ডিসেম্বর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরল আমিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আরিফ (আনারস) ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী তৌহিদ হাসান খান মুকুল (লাঙ্গল)।
রবিরার রাতে উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের হলদীবাড়ী গ্রামে নির্বাচনী প্রচারকালে পাল্টাপাল্টি হামলায় নৌকা ও আনারস প্রতিকের সমর্থকদের মধ্যে এক সংর্ঘষে প্রতিদ্বন্ধী ২ প্রার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে নৌকা প্রতিকের প্রার্থী নুরল আমিন, আনারস প্রতীকের স্বতন্ত্র পার্থী আরিফুল ইসলামসহ উভয় পক্ষের আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানাগেছে।
এ ঘটনায় এক প্রার্থী অপর প্রার্থী ও তার লোকজনকে দায়ী করছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে থাকলেও ওই নির্বাচনী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নৌকার প্রার্থী নূরল আমিন বলেন, আমি লোকজন নিয়ে প্রচারণায় গেলে আনারস প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম ও তার লোকজন আমার ও প্রচারণায় যাওয়া লোকজনের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এতে আমার অনেক লোক আহত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলামও এ ঘটনায় নৌকার প্রার্থী নূরল আমিনকে এ ঘটনার জন্য দায়ী করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রচারণায় বার বার বাধা দিচ্ছেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার