হোম » সারাদেশ » নওগাঁ হানাদার মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

নওগাঁ হানাদার মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

জাহিদুল হক মিন্টু: আজ ১৮ ডিসেম্বর। দেশ স্বাধীনের দুই দিন পর আজকের এই দিনে মুক্তির স্বাদ পান নওগাঁবাসী। এই দিনকে ঘিরে নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ এর উদ্দ্যোগে পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস।

এ উপলক্ষে বেলা ১১টায় কেড়ি সরকারি উচ্চ বিদ্যালয়  চত্বরে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা এবং ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে স্কুল মাঠে নারী ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় ‘একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, ‘একুশে পরিষদ নওগাঁ’ এর সাধারন সম্পাদক মনোয়ান হোসেন লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নারী ফুটবল প্রতিযোগীতায় নওগাঁ সদর, মহাদেবপুর, বদলগাছি ও ধামইরহাট উপজেলার নারী দল অংশ নেয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!