
ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের জেলা ঠাকুরগাঁও দেশের অন্যান্য জেলার তুলনায় শীত নামে বেশ আগেই। তাই ঠাকুরগাঁও জেলার দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে অসহায় ও গরীব, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের তত্ত্বাবধানে ৫০ বিজিবি এবং বিজিবি হাসপাতালের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় ৩ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একই সাথে প্রায় ৩শ গরীব ও অসহায় মানুষের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল আবু সায়েদুজ্জামান। উল্লেখিত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান