
হাবিবুর রহমান: আজ বৃহস্পতিবার দুপুরে চার দিনের ভারত সফরে রওয়ানা হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। কোলকাতার বাংলাদেশ দূতাবাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি খ্যাতিমান গবেষণা প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি এ সফর করছেন বলে জানা যায়।
উপাচার্য মহোদয় ১৬ই ডিসেম্বর বিকাল ৫:১৫ মিনিটে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উৎসবে ‘বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক : অতীত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে সকাল ১১টায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানেজমেন্টের সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৮ই ডিসেম্বর বিকাল ৪টায় বর্ধমান ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও শান্তিনিকেতন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ১৭ ও ১৮ই ডিসেম্বর দুটি পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। ১৯শে ডিসেম্বর রাতে তিনি বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা করবেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার