হোম » সারাদেশ » শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভিপি জোয়াহের এমপি

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভিপি জোয়াহের এমপি

সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার  কাউলজানী বোর্ড বাজার ও কাঞ্চনপুর কাঁঠালতলী বাজারে শীতার্তদের মাঝে ১ হাজার ৫০০ শত  কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দরিদ্র ও ক্ষুধামুক্ত হয়েছে। পুরোপুরি ভাবে দারিদ্রতা নির্মূল করা এক সঙ্গে সম্ভব নয় । জননেত্রী শেখ হাসিনা দেশের ভিতর থেকে হত দরিদ্র খুঁজে খুঁজে আওয়ামী কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারই অংশ হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাউলজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক রুবেল খান মিঠু, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক রাকিব খান শাহীন সহ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!