
জসীমউদ্দীন ইতি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। গতকাল বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, কৃষি অফিসার রুবেল হোসেন, মাধ্যমিক অফিসার রাইহানুল ইসলাম মিঞা, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিয়েদ আলীসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ