
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও বড়তারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গত রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞাসহ প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক