
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী কমিশনার( ভূমি) লোকমান হোসেন, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম। উক্ত সভায় প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশ নেয়।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত