
মোঃ জাহাঙ্গীর আলম: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের ডিসেম্বর কিংবা জানুয়ারিতে আসল খেলা হবে। তখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। দেশের বাইরে বসে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার পায়তারা চলছে। কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। এরকম চলতে থাকলে এর সমুচিত জবাব দেওয়া হবে। ডিসেম্বরে সেমি-ফাইনাল আর আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।
দুপুর ১২.৩০ টা থেকেই বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন নেতা-কর্মীরা। মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ কয়েকদিন লোডশেডিংয়ের ভোগান্তি পোহালেও এখন কোন লোডশেডিং নেই। উন্নত দেশ গুলো অধিক মূল্যে করোনা ভ্যাকসিন দিয়েছে সেখানে শেখ হাসিনা সরকার বিনামূল্যে দেশবাসীকে করোনা ভ্যাকসিন দিয়েছে।’
গত রোববার ১১ ডিসেম্বর বিকেলের দিকে জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে মানিকগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে, এ লড়াই বড় কঠিন লড়াই; এ লড়াইয়ে জিততে হবে। ইনশাআল্লাহ আমরা জিতবো।
বিকাল সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি ওবায়দুল কাদের মানিকগঞ্জে এসে সম্মেলনে যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এসময় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্ মন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ ১ নং আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, শামসুন্নাহার চাপা প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে আওয়ামী কমিটিতে পুনরায় জেলা আওয়ামীলীগের সাভাপতি এড. গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এড. আব্দুস সালাম এর নাম ঘোষনা করেন প্রধান অতিথি ওবায়দুল কাদের।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক