
হুমায়ুন কবির সুমন: বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ। গত শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এসএস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- সদর কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান (পিপি), এডভোকেট বিমল কুমার দাস, গাজী ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃবৃন্দ বলেন, বিএনপি সমাবেশের নামে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাটে লিপ্ত হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতি সোচ্চার হয়ে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সিরাজগঞ্জে বিএনপির যেকোন জময়েতে প্রতিবাদ করে পন্ড করার হুশিয়ারী জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ