
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌর সভার মেয়র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা গোলাম হক্কানী,জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি পদে ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক সহ সাধারন সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহমদ মিলন, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন আলম, কোষাধক্ষ পদে শাহজান আলী, দপ্তর সম্পাদক পদে এম এ হেলাল উদ্দিন, সড়ক সম্পাদক পদে এস এ জাহাঙ্গীর তুহিন ১ আহসানুর রাহাদ দেওয়ান ২ প্রচার সম্পাদক পদে আজহার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মামুনুর রশিদ,সমাজকল্যাণ সম্পাদক৷ পারভেজ হোসেন।
কার্যনির্বাহী সদস্য পদে শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু নির্বাচিত হয়েছেন।
###SSS

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল