
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জ গ্রামে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ- এর সম্পাদক ও প্রকাশক মোঃ আইনুল হক।

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় মরহুম নেজাব আলী আকন্দ ও মরহুমা জমিলা বেগম স্মরণে দিনব্যাপী এ ক্যাম্পে ১ হাজার দুস্থ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ক্যাম্পে আওয়াজ ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা আখতার এর নেতৃত্বে ডাঃ রোমানা ইসলাম, ডাঃ জান্নাতুল আলিশা আনোয়ার ও সেবিকা শিউলী, রোকসানা ও মিলি দায়িত্ব পালন করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক আইনুল হক বলেন, প্রয়াত বাবা-মার স্মরণে অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ অথার্য়নে প্রত্যেক বছর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে সুবিধা বঞ্চিত গরিব, অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হয়। দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কারণে গরিব মানুষ সেবা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি মমতাজ বেগম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক- খাদিজা আখতার, আওয়াজ মানব উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, আইন সম্পাদক- আলমগীর হোসেন, গণমানুষের আওয়াজ- এর বার্তা সম্পাদক- আল আমিন সেলিম, প্রধান প্রতিবেদক- হিরণ প্রধান, উপদেষ্টা- এ্যাডভোকেট এএইচ এম সাজেদুর রহমান সাজু, মামুনুর রশিদ, কাজী মোঃ তানজির, সৈকত চৌধুরী, মোঃ মিরাজ আহমেদ, অশিদ, মোঃ ফরিদ ও গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি- হুমায়ুন কবির সুমন ।
এছাড়াও আওয়াজ ফাউন্ডেশন, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার অন্যান্য প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি