
আরিফুল ইসলাম আরিফ, (ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৭ই ডিসেম্বর হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ সম্মাননা পত্র গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫,ময়মনসিংহ ইউনিটের সুদক্ষ চৌকস ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চল শতশত শিল্প কারখানা নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদানকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
জানাযায়, জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ সম্মাননা সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
সভাপতিত্ব করেন, মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (প্রশাসন)।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত আইজিপি বৃন্দ, ডিআইজি বৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ মনোনীত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার “নৈতিকতা কমিটি” সভায় ২০২০-২০২১খ্রিঃ অর্থ বছরে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে শুদ্ধাচার পুরুস্কারের ভূষিত করায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
###SSS

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা