হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

মির্জাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

এস কে মিন্টু : উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে দুইদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন-মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে মোট ৩২টি স্টলে সরকারের দপ্তরভিত্তিক ডিজিটাল সেবার তথ্যচিত্র ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে তাদের আবিষ্কৃত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফিরদৌস’র সভাপতিত্বে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.আইয়ুব আলী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!