
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে শিল্প কারখানার প্রায় হাজারো শ্রমিকের উপস্থিতিতে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।১ই ডিসেম্বর ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর সুদক্ষ চৌকস পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ভালুকা উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে ওপেন হাউজ ডে পালন ও কারখানা পরিদর্শন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন কোম্পানির সিনিয়র জায়ন্তা ইপিটাওয়াল সিও আসাদ,প্রডাকশন ডিরেক্টর অরুনা,ডেপুটি ডিরেক্টর জাকারিয়া সোহেল।এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, শিল্প মালিক ও শ্রমিকদের সাথে কারখানায় সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনা দেন। শ্রমিকদের আইনি সুবিধা-অসুবিধা ও বেতন ভাতার খোঁজ খবর নেন।অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।
এছাড়া শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ সর্বদা পাশে আছে আশ্বস্ত করেন।অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানির এজিএম নাঈম আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান,ব্যবস্থাপক এডমিন মোঃ কাইয়ুম সহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান