হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিস ভাংচুর

উল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিস ভাংচুর

রায়হান আলীঃ উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দুবৃত্তরা অফিসে হামলা চালিয়ে অফিসগৃহ এবং এখানে সংরক্ষিত আসবাবপত্র ভাংচুর করে। পরে পার্শ^বর্তী লোকজন টের পেয়ে এগিয়ে এলে হামলাকারী দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, পুঠিয়া বাজারে অবস্থিত পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে রাতের অন্ধকারে হামলা এবং ভাংচুর চালানো হয়েছে। এতে অফিসের ব্যাপক ক্ষতি হয়েছে। এব্যাপারে দলের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় মামলা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগ অফিস ভাংচুরের ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!