
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও সাংবাদিক নাজমুল সবুজ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১১টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্টের চিকিৎসার জন্য ২২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে ২৯ (নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছানোর পরই তিনি হৃদরোগে মারা যান।
তিনি দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতা করেছেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু বান্ধব সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে। বুধবার সকাল ১০টায় কুমিল্লা ক্যান্টনমেন্টের ফরিজপুরে তার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্পন্ন হয়। সেখানে কর্মরত সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, কোষাধ্যক্ষ ও উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২