
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা শাহিনুর ইসলামকে গ্রপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও দুইটি সিল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, শাহিনুর ইসলামসহ ৪/৫ জনের এই সিন্ডিকেট অবৈধ নিয়োগের প্রলোভনে ভূয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। কয়েকদিন আগে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেপ্তারকৃত শাহিনুর একজন প্রার্থীর থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়। এ বিষয়টি র্যাব জানতে পেরে গতরাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন