হোম » সারাদেশ » বাসাইলে ৪ কোটি ৩৬ লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের নির্মাণ  কাজের উদ্বোধন

বাসাইলে ৪ কোটি ৩৬ লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের নির্মাণ  কাজের উদ্বোধন

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাসাইল -সখিপুরের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর)  সকালে  বাসাইল  পৌরসভার  বাসাইল উত্তরপাড়া প্রাইমারী স্কুল হতে চকপাড়া আল মদিনা মসজিদ পর্যন্ত রাস্তা মাটি ও এইচবিবি দ্বারা ১৬০০মিটার রাস্তা নির্মাণ। বাসাইল হাসপাতালের রাস্তা পাকা করণ ২৩০ মিটার রাস্তা, আলম ডা.বাড়ি হতে সিংবাড়ি প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তার মাটি ও এইচবিবি দ্বারা উন্নয়ন ১৫৬৩ মিটার রাস্তা সেকান্দার মাস্টারের বাড়ি হতে বাসাইল পাথরঘাটা পর্যন্ত রাস্তা মাটি ও এইচবিবি দ্বারা ১৮২ মিটার রাস্তা নির্মাণ। বাসাইল টাঙ্গাইল রাস্তার পাশ হতে মরাগাঙ্গ নদী পর্যন্ত আরসিসি ৪৫০ ড্রেইন নির্মাণ.।
এ সময়  উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ কাউন্সিরল বৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!