
এম.আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে হাজি ফুল মিয়া পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট । ২ ঘন্টায় ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনো সম্ভব হয়নি।
পাদুকা ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে মার্কেটের ৩ তলার প্রায় ৪০/৫০ টি গোডাউনের মজুতকৃত কয়েক কোটি টাকার মালামাল ও পাদুকা আগুনে পুড়ে গেছে । আগুন নিয়ন্ত্রণে দেরী হলে আরো ৫০ টি গোডাউনের পাদুকা ও মালামাল পুড়ে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা । মার্কেটের ব্যবসায়ী ও মালিকরা জানায় বিকাল ৪ টার দিকে মার্কেটের ৩ তলায় হঠাৎ ধোয়াঁর কুন্ডলি দেখতে পায় ।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করে । কিন্ত মূহুর্তের মধ্যে আগুনর কুন্ডলি বাড়তে থাকলে নদী ফায়ার সার্ভিসসহ কুলিয়ারচর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে যোগ দেয় । তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে । তবে কিভাবে এবং কার গোডাউনে আগনের সূত্রপাত তা কেউ বলতে পারছেনা । ফায়ার সার্ভিস ও পুলিশ ও আগুন লাগার প্রকৃত কারন জানাতে পারেনি ।ব্যবসায়ীরা আরো জানান, হাজি ফুল মিয়া মার্কেটের ১ম ও ২য় তলা পাইকারি পাদুকা বিক্রির প্রায় ২ শতাধিক দোকান রয়েছে এবং ৩য় তলায় পাদুকার শতাধিক গোডাউন রয়েছে । এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায় । পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয় ।তবে এ পর্যন্ত একাধিকবার এ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান