
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) হারুন অর রশিদ, এএসআই(নি:) মো: তুহিন হোসেন, এএসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামস্থ কামারপাড়া হাইস্কুলের পূর্ব পার্শ্বে জনৈক হালিমের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে অদ্য ২৮.১১.২০২২ রাত ০০.১০ ঘটিকার সময় ৪৮ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামি ১. মো: জিল্লুর রহমান স্বপন (৩৬), পিতা- মোঃ হামিদুল হক দুদু, সাং- নাস্তিপুর স্কুলপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গার হাতে ঝুলানো বাজার করা ব্যাগের মধ্য হতে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন