
মোঃরিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব হরিনচড়া এলাকার ইনসান আলী (৬৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
মৃত ইনসান আলীর স্ত্রী মারজিনা খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। গতরাতে একসাথে ঘুমাতে যাই কিন্তু আনুমানিক রাত দুটায় ঘরে না থাকায় বাড়ির বাইরে আম গাছের সাথে আমার স্বামীকে গলায় ফাঁস অবস্থায় ঝুলে থাকতে দেখি। তারপর আমার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা দৌড়ে বাড়ির বাইরে আসেন।
এ ব্যাপারে হরিনচড়ার ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, আমি প্রায় ১৫বছর ধরে ইনসান আলী মানসিক রোগী হিসেবে দেখছি। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং তার ছেলে বাদী হয়ে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২