
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ টেলিভিশন সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি, মিথ্যা মামলাসহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরতে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনিকে সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের অন্যান্যরা হলেন-সহ-সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, মাইটিভির বিপুল কুমার সরকার। যুগ্ন সাধারণ সম্পাদক দেশ টিভির রেজাউল করিম রেজা ও গ্লোবাল টিভির জাহাঙ্গীর আলম খান।
কোষাধ্যক্ষ এশিয়ান টিভির গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির সোহেল আহমেদ লিও, তথ্য ও গণযোগাযোগ সম্পাদক মাছরাঙা টিভির আল মামুন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল কাদের সুজন।
নির্বাহী সদস্য পদে রয়েছেন বিজয় টিভির গোলাম মোস্তফা, আনন্দ টিভির নাহিদ আখতার, এশিয়ান টিভির নেওয়াজ মোর্শেদ নোমান, বাংলা টিভির আয়েশা সিদ্দিকা। এ কমিটির মেয়াদ আগামী ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন