
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুনী (২৪)। এ ঘটনায় তরুনীর প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন (২৭) ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক মামলার বরাত দিয়ে জানান, প্রায় দেড় মাস পূর্বে নওগাঁর বদলগাছীর কান্দা গ্রামের ওই তরুনীর সাথে সাগরের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। গত ১৯ নভেম্বর সকালে সাগর ওই তরুনীকে বিয়ের প্রলোভন দিয়ে জয়পুরহাট শহরে ডেকে নেন। পরে সকাল থেকে সারাদিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এরপরে রাতে সাগরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই মেয়েকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে সাগর ও তার বন্ধু ফরহাদ পালাক্রমে সেই মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণের পর তরুনীকে নিয়ে অভিযুক্তরা জয়পুরহাট শহরে নিয়ে আসার পথে আউশগাড়া এলাকায় টহলরত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। সেখানে মেয়েটির থেকে ধর্ষণের ঘটনাটি শুনে দুইজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত