
পটুয়াখালী জেলা প্রতিনিধি: এক প্রসূতিকে অপারেশন টেবিলে বসে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জ-বেতাগী সড়কের পাশে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত ডিএমএফ ডাঃ মো.হৃদয়ের বিরুদ্ধে। সোমবার (২১ নভেম্বর) প্রসূতির স্বজনরা ওই ঘটনা নিশ্চিত করেন। পার্শ্ববর্তী উপজেলার দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা প্রসূতি ওই নারীর স্বামী হারুন হাওলাদার জানান,’বাড়িতে বসে আমার স্ত্রীর হঠাৎ প্রসাব বেদনা উঠলে সুচিকিৎসার জন্য গত ১৪ নভেম্বর সকালে মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসি। ক্লিনিকে থাকা ডাক্তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে বললে,আমরা তা করাই।
পরে সে ( ডাক্তার) জানায় দ্রুত সিজার করতে হবে। অতঃপর আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ওখানে বসে আমার স্ত্রীর পেটের উপরে চাপ দেয়। এতে সে ব্যথা পেয়ে বলে,আমাকে কি মেরে ফেলবেন?। আমার স্ত্রীর এ কথায় ক্ষিপ্ত হয়ে অপারেশন থিয়েটারে দায়িত্বরত ডিএমএফ ডাঃ হৃদয় আমার স্ত্রীর মুখমন্ডলে সজোরে একাধিক চড়-থাপ্পড় দেয়। এখনো চড়-থাপ্পড়ের ক্ষতচিহ্ন রয়েছে আমার স্ত্রীর মুখমন্ডলে। পরে নরমাল ডেলিভারি হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল আইসিইউ’তে পাঠানো হয়।
সেখানে জ্ঞান ফিরলে মারধরের ঘটনা সম্পর্কে স্ত্রী আমাকে বলেন’। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার হৃদয় মুঠোফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। মক্কা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তারিকুল ইসলাম শাওন বলেন,’অপারেশন থিয়েটারে কি হয়েছে তা আমার জানা নাই। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে পারবো। তারা (প্রসূতির স্বজনরা) অনেকদিন পরে অভিযোগ করলে আমার কি করার আছে?।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ