
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার শহীদ হাফিজার রহমান অডিটরিয়ামে আনসার ও ভিডিপি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক (এসপিও) হাবিবুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আসাদুল ইসলাম আসাদ, সাবেক থানা কমান্ডার শেখ আফছার আলী প্রমুখ। অনুষ্ঠানে দক্ষতার সহিত কাজ করায় আনসার ও ভিডিপি’র সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান