হোম » সারাদেশ » রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব উদ্বোধন

রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৪ অক্টোবর )সোমবার বেলা ১১ টার দিকে রৌমারী উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের দঁাতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ল্যাব উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজির উদ্দিন, দাঁতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম সরকার, দাঁতভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  উল্লেখ্য যে সরকারি বরাদ্দে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি ল্যাব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপন করা হবে বলে জানা যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!