
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোশতাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু