হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ৪২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ৫

উল্লাপাড়ায় ৪২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ৫

রায়হান আলীঃ র‌্যাব-১২ এর সদস্যগণ সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার পাঁচিলা বাজারের পাশে আজিজ ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় এদের নিকট থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে। একই সঙ্গে এসব গাঁজা বহনকারী ১টি প্রাইভেটকার ও ১টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোবিন্দপুর গ্রামের মোঃ দুলাল মিয়া (৪৫), একই জেলার মুরাদপুর থানার মুরাদপুর গ্রামের সাইফুল ইসলাম সোহেল (৩০) ও মোঃ রুবেল আহম্মেদ সেন্টু (৩২), দেবীদ্বার থানার রাধানগর গ্রামের ইকবাল হোসেন (২৩) এবং গিয়াস উদ্দিন (৩৫)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, উল্লিখিত মাদক ব্যবসায়ীগণ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের মধ্যে গোপনে মাদক বিক্রি করে আসছিলেন। এদেরকে মামলা দিয়ে সলংগা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!