হোম » সারাদেশ » জামালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 

জামালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে  ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর  অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিব প্রমুখ।  পরে মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ২১ টি স্টল অংশগ্রহণ করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!